আঞ্চলিক কেন্দ্র, রংপুর

আবদুল করিম
পরিচালক (ভারপ্রাপ্ত), আঞ্চলিক কেন্দ্র, রংপুর
জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি এফেলিয়েট বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় ৩৭নং আইনের ০৫(পাঁচ) ধারা মোতাবেক ২০১১ সালের মে মাস হতে রংপুর বিভাগীয় শহরের প্রাণ কেন্দ্র ৩৯০, পূর্ব কামাল কাছনায় একটি তিন তলা ভবন (মূল সড়ক সংলগ্ন) ভাড়া নিয়ে আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম চালু করা হয়।
বর্তমানে এই আঞ্চলিক কেন্দ্র হতে ছাত্র/ছাত্রী ভর্তি সংক্রান্ত কাজ, পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজ, প্রশাসনিক সংক্রান্ত কাজ ও অর্থ সংক্রান্ত কাজ মূল ক্যাম্পাসের নির্দেশ মোতাবেক সুচারুভাবে সম্পন্ন করা হয়। রংপুর আঞ্চলিক কেন্দ্রের স্থায়ী ১০ তলা ভবনের নির্মানের কাজ এগিয়ে চলছে। এ ভবনটি অত্যাধুনিক ও সকল সুযোগ সুবিধা সম্পন্ন ভবন হিসেবে ডিজাইন করা হয়েছে।
রংপুর আঞ্চলিক কেন্দ্রের বর্তমান কার্যক্রম:
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অত্র বিভাগের আওতাধীন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের ভর্তি সংক্রান্ত তথ্যাদি প্রদান করা হয়।
- পরীক্ষা সংক্রান্ত কাগজপত্র, সোনালী সেবার Pay slip গ্রহণ এবং মূল ক্যাম্পাসে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।
- বিভিন্ন কোর্স ও বর্ষের পরীক্ষার সাদা উত্তরপত্র এবং লিখিত উত্তরপত্র পরীক্ষা কেন্দ্রের প্রতিনিধিদের ও পরীক্ষকদের কাছে প্রেরণ করা হয়।
- বিভিন্ন বর্ষের পরীক্ষার কেন্দ্র হতে গ্রহণকৃত E-Type ও H-Type OMR সিলগালাকৃত অবস্থায় গ্রহণ করে মূল ক্যাম্পাসের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।
- বিভিন্ন প্রফেশনাল কোর্স ও পরীক্ষার সংশ্লিষ্ট কাজ, সনদপত্র বিতরণ, প্রশাসনিক কার্যক্রম এবং সীমিত পরিসরে অর্থ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
ভবিষ্যৎ পরিকল্পনা: শিক্ষকদের প্রশিক্ষণ, পরীক্ষার লিখিত উত্তরপত্র সরাসরি গ্রহণ, ভর্তি সংক্রান্ত কার্যক্রম আঞ্চলিক কেন্দ্র থেকে সম্পন্ন করা, কলেজ মনিটরিং, আধুনিক লাইব্রেরি, আবাসিক ব্যবস্থা, উন্নত হল রুম এবং প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীদের আবাসিক ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে।
পরিচালক head card-এ থাকায় কর্মকর্তার তালিকায় তাকে পুনরায় রাখা হয়নি। Front-end থেকে P.F ও Grade hidden রাখা হয়েছে; backend data ও HTML attributes সংরক্ষিত আছে।
আঞ্চলিক কেন্দ্র, রংপুর Notices
Sample notices and office updates from the Rangpur Regional Centre.


























