অনলাইন এডুকেশন দপ্তর

মো: কামরুজ্জামান
Department Head

মো: কামরুজ্জামান

পরিচালক, অনলাইন এডুকেশন দপ্তর

Email Addressqamruz13@gmail.com Phone01313753307 PF / Grade136 / ৩য় Officeঅনলাইন এডুকেশন দপ্তর
Office Overview

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক ‘অনলাইন এডুকেশন দপ্তর’ নামে একটি নতুন দপ্তর চালু করা হয়। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ক্লাসরুমে face to face শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে দেশব্যাপী কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নানাবিধ প্ল্যাটফর্ম যেমন জুম, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, গুগল ক্লাসরুম ইত্যাদির মাধ্যমে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হয়।

অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অনলাইন শিক্ষা কার্যক্রমের নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অধিভুক্ত সকল কলেজকে হাইপার কানেক্টিভিটির মাধ্যমে অভিন্ন ডিজিটাল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা, প্রতিটি কলেজে ভার্চুয়াল সেন্টার প্রতিষ্ঠা করা এবং ই-লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে Learning Management Systems (LMS) চালুর মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন এডুকেশন দপ্তর নামে একটি স্বতন্ত্র দপ্তর সৃষ্টি করা হয়।

অনলাইনে ভিডিও কনটেন্ট ও রিডিং ম্যাটেরিয়ালস আপলোড করে শিক্ষার্থীদের সহজে বিষয় বোঝানোর জন্য বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, অ্যানিমেশন, প্রেজেন্টেশন ও নোট তৈরি করে এসব কনটেন্ট Learning Management Systems (LMS) বা অনলাইন প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হয়, যাতে শিক্ষার্থীরা যেকোনো সময় পুনরায় দেখতে পারে। ভার্চুয়াল ক্লাস পরিচালনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সমন্বয়, ক্লাসের সময়সূচি নির্ধারণ, অনলাইন মিটিং লিংক প্রদান, উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রযুক্তিগত সমস্যার সমাধানের মাধ্যমে পাঠদান কার্যক্রম সফল করা হয়।

দপ্তরের কার্যক্রম

  1. অনলাইন ভিডিও কনটেন্ট ও রিডিং ম্যাটেরিয়ালস আপলোড
  2. ভার্চুয়াল ক্লাস পরিচালনার জন্য শিক্ষক ও শিক্ষার্থী সমন্বয়
  3. ফ্রিল্যান্সিং, সফট স্কিল ও আইটি বিষয়ক কোর্স প্রবর্তন ও প্রশিক্ষণ প্রদান
  4. শিক্ষার্থীদের ই-লার্নিং ব্যবহারবিধি বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন
  5. অনলাইন ভিত্তিক শিক্ষা প্রসারের সাথে যুক্ত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে বিভিন্ন কোর্স পরিচালনা
  6. দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুগোপযোগী ও কারিগরি বিষয়ে ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ওয়ার্কশপ, সেমিনার ও প্রশিক্ষণ প্রদান
  7. তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে আগ্রহী করে তোলা এবং দেশব্যাপী AI Olympiad প্রতিযোগিতা চালুর পদক্ষেপ গ্রহণ

অনলাইন এডুকেশন দপ্তর Notices

অনলাইন এডুকেশন দপ্তরের sample notices, office orders and updates.

View all Notices

Sample Notice: অনলাইন এডুকেশন দপ্তরের LMS content upload সংক্রান্ত নমুনা বিজ্ঞপ্তি

Sample PDF

Office Order: Virtual class coordination sample office order

Sample PDF

Circular: ফ্রিল্যান্সিং, সফট স্কিল ও আইটি প্রশিক্ষণ সংক্রান্ত নমুনা সার্কুলার

Sample PDF

Information: E-learning usage workshop sample update

Sample PDF

Meeting: অনলাইন শিক্ষা প্রসার বিষয়ক সমন্বয় সভার নমুনা বিজ্ঞপ্তি

Sample PDF