আঞ্চলিক কেন্দ্র, খুলনা

ড. মোঃ শাহ আলম
পরিচালক (ভারপ্রাপ্ত), আঞ্চলিক কেন্দ্র, খুলনা
আঞ্চলিক কেন্দ্র, খুলনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খুলনা বিভাগের কলেজ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক কর্মকান্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সেশনজট নিরসন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা, একাডেমিক, কলেজ পরিদর্শন, তথ্যসেবা এবং বিতরণ কার্যক্রম পরিচালনা করে। অফিস ই-মেইল: khulna.rc@nu.ac.bd; ফোন: 01730-795891, 02-477726548।
- পরীক্ষা সংক্রান্ত কার্যাবলী: পরীক্ষা বিভাগ থেকে আঞ্চলিক কেন্দ্রে প্রেরিত সকল পরীক্ষার অলিখিত সাদা উত্তরপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র গ্রহণ, সংরক্ষণ এবং যথাসময়ে খুলনা বিভাগের কেন্দ্রসমূহে বিতরণ।
- প্রতিটি পরীক্ষা শেষে কেন্দ্রসমূহ থেকে প্রেরিত সকল পরীক্ষার OMR গ্রহণ, সংরক্ষণ এবং যথাসময়ে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ; লিখিত উত্তরপত্র গ্রহণ, সংরক্ষণ ও সংশ্লিষ্ট পরীক্ষকদের নিকট বিতরণ।
- ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী দ্রুত ফলাফল প্রকাশে পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা প্রদান এবং উত্তরপত্র মূল্যায়নের পর প্রাপ্ত OMR/আনুষঙ্গিক কাগজপত্র সংরক্ষণ ও প্রেরণ।
- পরীক্ষা চলাকালে কোনো কেন্দ্রে উত্তরপত্র বা আনুষঙ্গিক কাগজপত্রের ঘাটতি হলে আঞ্চলিক কেন্দ্রে সংরক্ষিত মজুদ থেকে বিতরণের ব্যবস্থা গ্রহণ; কর্তৃপক্ষের নির্দেশক্রমে কেন্দ্র পরিদর্শন ও প্রতিবেদন প্রেরণ।
- একাডেমিক ও কলেজ পরিদর্শন: খুলনা বিভাগের কলেজসমূহ পরিদর্শন করে একাডেমিক রিপোর্ট প্রদান এবং শিক্ষক, শিক্ষার মান, পরিবেশ, পাঠদান পদ্ধতি ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ।
- অনুষঙ্গিক ও বিতরণ কার্যক্রম: অধিভুক্ত কলেজ, শিক্ষক ও শিক্ষার্থীদের তাৎক্ষণিক মৌখিক পরামর্শ প্রদান; ডায়েরি, ক্যালেন্ডার, জার্নাল, সমাবর্তনের বই, সমাচার পত্রিকা, সাময়িক সনদ ও নম্বরপত্র স্ব-স্ব কলেজে প্রেরণ।
আঞ্চলিক কেন্দ্র, খুলনা Notices
Sample notices and office updates from the Khulna Regional Centre.
Office Order: Khulna Regional Centre administrative coordination update
Circular: খুলনা আঞ্চলিক কেন্দ্রের উত্তরপত্র, OMR ও সনদপত্র বিতরণ সংক্রান্ত নমুনা নির্দেশনা
Meeting: খুলনা আঞ্চলিক কেন্দ্র সমন্বয় সভার নমুনা বিজ্ঞপ্তি
Information: আঞ্চলিক কেন্দ্র, খুলনা যোগাযোগ তথ্য হালনাগাদ নমুনা বিজ্ঞপ্তি

আঞ্চলিক কেন্দ্র, খুলনা - ড. মোঃ শাহ আলম
Image 01
আঞ্চলিক কেন্দ্র, খুলনা - আবুল কালাম মোস্তফা
Image 02
আঞ্চলিক কেন্দ্র, খুলনা - মোহাম্মদ মঈনুল হাসান
Image 03
আঞ্চলিক কেন্দ্র, খুলনা - নীপা রানী কীর্ত্তনীয়া
Image 04
আঞ্চলিক কেন্দ্র, খুলনা - মোঃ মনিরুল ইসলাম
Image 05
আঞ্চলিক কেন্দ্র, খুলনা - লক্ষণ চন্দ্র দাস
Image 06















