মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট (আইএলবিএস)
প্রফেসর ড. মোঃ আওলাদ হোসেন
পরিচালক, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট (আইএলবিএস)
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট (আইএলবিএস) জাতীয় বিশ্ববিদ্যালয়ে অঙ্গীভূত একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে ২০২১ সাল থেকে ২য় পর্যায়ে এমফিল ও পিএইচডি কোর্স নিয়মিত চলমান আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও গবেষণা প্রতিষ্ঠান হতে ফেলোগণ ভর্তি হয়ে নিয়মিত কোর্স কার্যক্রম ও গবেষণায় নিয়োজিত আছেন।
ভর্তিকৃত গবেষকগণ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত হারে ফেলোশিপ পেয়ে থাকেন। প্রতিষ্ঠানের মানোন্নয়নে আইএলবিএস নতুন করে কোর্স-কারিকুলাম-সিলেবাস যুগোপযোগী করে দেশের প্রথিতযশা অধ্যাপকগণের সমন্বয়ে শ্রেণী কার্যক্রম, গবেষণা সেমিনার ও গবেষণা তত্ত্বাবধান কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়াও মাস্টার্স পর্যায়ে Master in Development and Policy Studies (MDPS) কোর্স ২০২৬-২৭ শিক্ষাবর্ষ হতে চালু করা হবে এবং জাতীয় পর্যায়ের সেমিনার/কর্মশালা আয়োজন করা হয়ে থাকে।
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট (আইএলবিএস) Notices
Sample notices and academic updates from মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট (আইএলবিএস).
