এস্টেট দপ্তর

মিয়া মোঃ আল হারুন
Department Head

মিয়া মোঃ আল হারুন

পরিচালক (ভারপ্রাপ্ত), দপ্তর প্রধান

Office Overview

এস্টেট দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্পদ রক্ষণাবেক্ষণ, জমির দলিল সংরক্ষণ, কক্ষ/স্পেস বরাদ্দ, ভূমি উন্নয়ন কর/ট্যাক্স পরিশোধ, আবাসন ও ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে।

  1. বিশ্ববিদ্যালয়ের সকল স্থাবর/অস্থাবর সম্পদ রক্ষণাবেক্ষণ।
  2. বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমির তালিকা ও দলিল সংরক্ষণ।
  3. বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয় (ধানমন্ডি), মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট (টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ) এর হোল্ডিং ট্যাক্স, ভূমি উন্নয়ন কর ও সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত ট্যাক্স পরিশোধ করা।
  4. গাজীপুর ক্যাম্পাস ও নগর কার্যালয়সহ যে সকল বিভাগ ও জেলায় নিজস্ব জায়গা এবং ভূমির উপর আঞ্চলিক কার্যালয় স্থাপিত, সে সকল অফিসসমূহের ভূমি উন্নয়ন কর ও সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ট্যাক্স পরিশোধ করা।
  5. বিভিন্ন বিভাগ, দপ্তর ও অফিসসমূহের কক্ষ/স্পেস শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বরাদ্দ, সংরক্ষণ ও মেরামতের কাজ সম্পন্ন করা।
  6. আবাসন সুবিধাপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বাসা বরাদ্দ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাসা বরাদ্দকরণ।
  7. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপিত ব্যাংক ও এটিএম বুথের ভাড়া গ্রহণ, চুক্তিপত্র প্রণয়ন ও নবায়নের কাজ যথাসময়ে সম্পন্ন করা।
  8. গাজীপুর ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ক্যাম্পাসের সার্বিক সৌন্দর্য বর্ধন করা।
  9. গাজীপুর ক্যাম্পাস ও নগর কার্যালয় (ধানমন্ডি) সার্বিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বাগান তৈরি ও পরিচর্যা করা।
  10. সমগ্র ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার নিমিত্তে ডাস্টবিন স্থাপন।
  11. জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কোনো গুরুত্বপূর্ণ সভা হলে সিনেট হল প্রস্তুত করা।
  12. দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োজিত ক্লিনারদের কাজ তদারকি করা ও বিল পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
  13. বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবসরের পর পরিচয়পত্র জমা নেয়ার ব্যবস্থা করা।
  14. বিশ্ববিদ্যালয়ের অব্যবহারযোগ্য মালামাল কমিটির মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করা।
  15. পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রম পরিচালনা করা।
  16. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্যক্রম বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ।

এস্টেট দপ্তর Notices

এস্টেট দপ্তরের sample notices and office updates.

View all Notices

অবসরের পর পরিচয়পত্র জমা সংক্রান্ত নমুনা নির্দেশনা

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবসরের পর পরিচয়পত্র জমা নেওয়ার দাপ্তরিক প্রক্রিয়া।

Sample PDF

ব্যাংক ও এটিএম বুথের ভাড়া/চুক্তি নবায়ন সংক্রান্ত নমুনা অফিস আদেশ

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপিত ব্যাংক ও এটিএম বুথের ভাড়া গ্রহণ এবং চুক্তি নবায়ন বিষয়ে নমুনা অফিস আদেশ।

Sample PDF

অব্যবহারযোগ্য মালামাল কমিটির মাধ্যমে বিক্রয় সংক্রান্ত নমুনা বিজ্ঞপ্তি

অব্যবহারযোগ্য মালামাল যাচাই, কমিটি গঠন ও বিক্রয় প্রক্রিয়া সম্পর্কিত নমুনা বিজ্ঞপ্তি।

Sample PDF